শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চাকরি ছেড়ে বসের সামনে নাচলেন কর্মচারী

অনলাইন ডেস্ক: / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কর্মক্ষেত্র ‘টক্সিক’ হওয়ায় চাকরি ছেড়েছেন এক যুবক। সেই সাথে বিদায় নেয়ার দিন ঢোল বাজিয়ে নেচেছেনও তিনি। এই ঘটনা ঘটেছে ভারতের পুনেতে।

ওই যুবকের নাম অনিকেত। তিনি একটি কোম্পানিতে সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। একই সাথে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। কর্মস্থলের পরিবেশ অসহ্যকর হওয়ার কারণে চাকরি ছেড়ে দেন তিনি। সেই সাথে নিজের চলে যাওয়াকে সেলিব্রেট করতে মিউজিশিয়ান ডেকে ঢোল বাজিয়ে অফিসের সামনে নাচেন অনিকেত। সেই ভিডিও ইন্সটাগ্রামেও পোস্ট করেন তিনি। অনিকেত ভিডিওতে লিখেছেন, আমি মনে করি আপনারা অনেকেই এই বিষয়টি বুঝতে পারবেন। টক্সিক কর্মক্ষেত্র বর্তমানে খুবই সাধারণ একটি বিষয়। সেই সাথে অসম্মান ও অগ্রহণযোগ্যতাও বেড়ে চলেছে।

অনিকেত আরো জানান, গত তিন বছর ধরে এই চাকরি করছেন তিনি। তবে বস তাকে কোনোরকম সম্মান দিতেন না। এছাড়া তার যে বেতন বাড়ানো হয়েছিলো তা অনেকটা বাদাম খাওয়ার টাকা দেয়ার মতো।

ভিডিওতে দেখা যায়, ঢোলের তালে তালে নাচছেন অনিকেত। সেই সাথে তার বসকে বলছেন, সরি স্যার, বাই বাই। এসময় তার বস বারবার ভিডিওটি বন্ধ করতে অনুরোধ করেন। চাকরি ছেড়ে নতুন জীবনে পা দেওয়ায় ওইদিন সন্ধ্যায় অনিকেতের বন্ধুরা একটি পার্টির আয়োজন করে।

অনিকেতের স্বপ্ন ছিলো ফিটনেস ট্রেইনার হওয়ার। এখন চাকরি ছেড়ে সেই স্বপ্নকেই বাস্তবায়ন করার চেষ্টা করছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর