শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সারকারখানা এলাকার পি.পি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সহিদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন Save Wildlife and Nature (SWAN)-এর মৌলভীবাজার ইউনিট।

SWAN-এর মৌলভীবাজার ইউনিটের রেসকিউ কো-অর্ডিনেটর ইব্রাহিম মিয়া সাপটি উদ্ধার করেন। এ সময় সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জের সদস্যরা সহযোগিতা করেন।

উদ্ধারকারী ইব্রাহিম মিয়া বলেন, ‘সাপটি পদ্ম গোখরা প্রজাতির। বাড়ির ভেতরে সাপটির উপস্থিতির খবর পেয়ে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাপটিকে পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’

প্রধান শিক্ষক মো. আব্দুল সহিদ বলেন, ‘বাড়িতে সাপটি দেখতে পেয়ে আতঙ্ক তৈরি হয়। পরে বিষয়টি উদ্ধারকারী দলকে জানানো হলে তারা এসে নিরাপদে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’

সংশ্লিষ্টরা জানান, পদ্ম গোখরা বিষধর সাপ হলেও এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বসতবাড়ি বা আশপাশে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর