বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের

রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’

সালাহউদ্দিন শুভ / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে রয়েস্টন কাউন্সিল থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব বুলবুল আহমেদ। তাঁর এই বিজয়ে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।

বুলবুল আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কমলগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আদমপুর ইউনাইটেড কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সাংবাদিকতাতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততা। তিনি যুক্তরাজ্য থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দি সিলেট পোস্ট–এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমাজ উন্নয়ন ও কমিউনিটির বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবনে বুলবুল আহমেদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বারামপুরের বিশিষ্ট জমির উদ্দিন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। তাঁর রাজনৈতিক ও সামাজিক এই সাফল্যে পরিবার, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় বুলবুল আহমেদ বলেন, ‘এই বিজয় শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বাংলাদেশি কমিউনিটির বিজয়। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান লক্ষ্য।’

কমিউনিটির নেতৃবৃন্দ মনে করছেন, ‘বুলবুল আহমেদের এই অর্জন নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের রাজনীতি ও সামাজিক নেতৃত্বে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর