যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক-এর বার্ষিক বনভোজন-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ আগস্ট নিউইয়র্কের পেলহাম বে পার্কে দিনব্যাপী এ বনভোজনের আয়োজন করা হয়। এতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক কমলগঞ্জবাসী পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ বনভোজন একপর্যায়ে প্রবাসী কমলগঞ্জবাসীর প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও গ্র্যান্ড স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন গ্রে মেকানিক্যালের সিইও তোফায়েল চৌধুরী লিটন, ইয়ংকার্স, নিউইয়র্ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের কৃতিসন্তান ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুল হক।
বনভোজনে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ, সহসভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী মুমিনুর রশীদ, সহসাধারণ সম্পাদক এমদাদুর রহমান বুলবুল, কোষাধ্যক্ষ রিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান তপু, সহসাংগঠনিক সম্পাদক তানভির চৌধুরী সায়মন, প্রচার সম্পাদক বেলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সুরজিত কিশোর দাস চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জহুরা হাসান মমু।
এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর, রুমন চৌধুরী, মাহবুবুর রহমান, সৈয়দ তাইফুর, মহসিন আহমদ, মিটু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, মিয়া মোহাম্মদ আবজাল, মোহাম্মদ মহসিন সেলিম, মোহাম্মদ শাহজাদ আলী, আব্দুল শাহিদ হামজা ও আব্দুর রশিদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, আনন্দ-উৎসব এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বনভোজনস্থল উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা আনন্দঘন পরিবেশে সময় কাটানোর পাশাপাশি নিজেদের মধ্যে পুরোনো সম্পর্ক নবায়ন করেন এবং নতুন প্রজন্মের সঙ্গে কমলগঞ্জের ঐতিহ্য ও সামাজিক বন্ধনের পরিচয় তুলে ধরেন।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে কমলগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত কমলগঞ্জবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও শক্তিশালী করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বনভোজন সফলভাবে সম্পন্ন হওয়ায় কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের পক্ষ থেকে প্রধান অতিথি ও গ্র্যান্ড স্পন্সর, সব স্পন্সর, উপদেষ্টা, ট্রাস্টি বোর্ড, কার্যকরী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং পরিবার-পরিজনসহ অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সবার সম্মিলিত সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক-এর বার্ষিক বনভোজন-২০২৬ সফল ও স্মরণীয় এক আয়োজনে পরিণত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।