সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সোমবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. রশিদ মিয়া।

লিখিত বক্তব্যে রশিদ মিয়া দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় রাস্তার পাশের আকাশী ও মেহগনি গাছ চুরি হয়। এ ঘটনায় পুলিশ সুপারকে অবহিত করায় স্থানীয় পুলিশের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ হয়। এর তিন দিন পর এসআই মিঠু জরুরি কথা আছে বলে তাকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখান বলে অভিযোগ করেন তিনি।

রশিদ মিয়ার দাবি, তাকে জিআর ১২২/২০২৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের সঙ্গে ফোনে যোগাযোগ ও চুরির তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তার মোবাইল ফোন যাচাই করলে এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পাশাপাশি ফেসবুকের ভুয়া আইডি থেকে তাকে ও তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার এবং তাকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রশিদ মিয়া। সংবাদ সম্মেলনে সামাদুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আসামিকে আটক করতে পুলিশের বিভিন্ন কৌশল করতে হয়। এই বিষয়ে তদন্ত চলছে। যারা এই সড়কের গাছ চুরির সঙ্গে সম্পৃক্ত আছেন, তাঁরাই প্রকৃত মামলার আসামি হবেন। নিদোর্শরা খালাস পাবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর