বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু

ডেস্ক রিপোর্ট / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের দরজা-জানালা, পানির মোটর, ফ্যান-লাইট, বাথরুমের সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল খুলে নিয়ে গেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মোছা. রিপা বেগম (২৬)।

গত ১ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মায়ের অসুস্থতার কারণে কয়েক দিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন রিপা বেগম। ওই দিন নিজ বাড়িতে ফিরে কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে সাতটি দরজা, চারটি ফ্যান, দুটি পানির মোটর, এক হাজার লিটারের পানির ট্যাংক, ১৫০ ফুট লোহার পাইপ, তিনটি বেসিন, ট্যাপ, শাওয়ার, বৈদ্যুতিক সরঞ্জাম ও আইপিএসসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। তাঁর স্বামী মো. সামছুজ্জামান জীবিকার প্রয়োজনে প্রবাসে রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেশী মো. এমদাদ আলী ও মো. বজলু মিয়া বলেন, জীবনে অনেক চুরি-ডাকাতির ঘটনাস্থল দেখেছেন। কিন্তু একটি বাড়ি থেকে দরজা-জানালা থেকে শুরু করে পানির মোটর, ফ্যান-লাইট ও বাথরুমের সরঞ্জাম পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার এমন ঘটনা আগে দেখেননি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিপা বেগম।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর