সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

আপন চাচিকে নিয়ে পালালেন রায়হান

অনলাইন ডেস্ক / ২০২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে আপন চাচিকে নিয়ে পালালেন রায়হান হাওলাদার (৩০)।

দীর্ঘদিন প্রেমের পর গত শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে তারা উধাও হয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ওই মহিলার একটি কন্যা আছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে এরইমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ওই মহিলার স্বামী সুমন খান বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে ওই নারীর সাথে বিয়ে হয় সুমন খানের। বিয়ের দুই মাস পরে চাকরিতে চলে যান সুমন। এ সুযোগে ভাতিজার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী।

বিষয়টি জানাজানি হলে সুমনের পরিবার থেকে রায়হানকে ও তার স্ত্রীকে সতর্ক করা হয়। কিন্তু তাতে তিনি সাড়া না দিয়ে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার এবং চার বছরের একটি কন্যা সন্তান নিয়ে রায়হানের সঙ্গে পালিয়ে যান।

সুমন খান বলেন, আমার স্ত্রী যাওয়ার সময় সাথে করে নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার এবং আমার কন্যা সন্তানকে নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছে। এই কষ্টের কথা কার কাছে বলবো।

অভিযুক্ত ওই নারীর বাবার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার এএসআই আব্দুল মজিদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর