শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা ৬ ঘন্টা ধরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বান্দরবানে কঠোর অবস্থানে যাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানের রুমায় গত ২ এপ্রিল সোনালী ব্যাংকে হামলা ও ম্যানেজারকে অপহরণের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রুমায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রুমা এমনই একটি জায়গা, যে জায়গায় আমরা কোনোদিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে, আমরা চিন্তা করিনি। আমরা সবসময় দেখেছি রুমা… শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। তারা হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, এটাই আমাদের কাছে আজকে প্রশ্ন জাগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি ডাকাতির মূল উদ্দেশ্যটা ছিল হয়তো অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সবকিছুই দেখব। আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, এইটাও কাম্য নয়।’

সরকারের অবস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যা করার নিরাপত্তা বাহিনী এখন করবে। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব। আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না।’

সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, ‘এ দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবেন। আমাদের যেটা কথা, আমরা কোনো জিনিসকেই আমরা আনচ্যালেঞ্জড যেতে দেব না।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কারও গাফিলতি আছে কি না, আমরা সবকিছুই দেখব।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর