শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

মৌলভীবাজার প্রতিনিধি: / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে কুলাউড়া সফর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে কুলাউড়ায় পৌঁছান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদের সঙ্গে রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা।

এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হওয়ার ঘটনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

দলীয় নেতারা জানিয়েছেন, সফরে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, সীমান্ত নিরাপত্তা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষাপটে এনসিপির কেন্দ্রীয় নেতাদের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর