মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি: / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহারের সুবিধা অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘যারা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি মা-বোনের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের কল্যাণ ও সহায়তার জন্য চালু করা হবে কৃষক কার্ড। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট অর্থায়ন পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে চা-শ্রমিকদের ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে।

মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এ অঞ্চলের বড় বড় সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ বিএনপি সরকারের আমলে নির্মিত হয়েছিল।

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণই আমাদের সব ক্ষমতার উৎস। বিভিন্ন সংকটকালে অনেকে বিদেশে চলে গেলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণকে ছেড়ে কোথাও যাননি। বাংলাদেশই ছিল তাঁর প্রথম ও শেষ ঠিকানা।”

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের ২০ কোটি মানুষের শক্তিকে উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তর করে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটাব।’

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর