শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বাংলাদেশে জ্বালানি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগ করবে সৌদি আরব। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ১.৪ বিলিয়ন ডলার প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রয়টার্স।

সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অংশ আইটিএফসি বলেছে যে, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই অর্থায়ন করা হয়েছে।

এসপিএ জানিয়েছে, ‘এই চুক্তিটি দুই পক্ষের মধ্যে সফল দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটি প্রমাণ এবং অর্থায়ন পরিকল্পনা দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে।’

সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপণন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি এসপিএ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর