শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। এই মাসটিতে শিক্ষার্থী,অসহায় ও সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার নেতৃত্বে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় ইফতার বিতরণ করা হয়।

সম্প্রতি রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার অংশ হিসেবেই বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশ জুড়ে ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু করেছে।

এ প্রসঙ্গে আমির হামজা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী এই পবিত্র রমজান মাসে দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে এই উদ্যোগ। আমরা পুরো মাস জুড়েই এই কার্যক্রম অব্যাহত রাখবো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর