শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

ক্রমেই চাপ বেড়ে যাওয়া ও সহিংসতার প্রেক্ষাপটে পদত্যাগে রাজি হয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।

ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলীর বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে বিবিসি।

দেশটির রাজনৈতিক উত্তরণ নিয়ে সোমবার জ্যামাইকায় বৈঠক করেন আঞ্চলিক নেতারা। এর পরই হেনরির পদত্যাগের বিষয়টি জানানো হয়।

বৈঠকের পর ইরফান আলী বলেন, হাইতিতে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগ নিশ্চিত করা হচ্ছে।

২০২১ সালের জুলাইয়ে সাবেক রাষ্ট্রপতি হত্যার শিকার হওয়ার পর থেকে হেনরি দেশটির নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন, সশস্ত্র গ্যাং তাকে বাড়ি ফিরতে বাধা দিচ্ছে।

হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগের দাবি করে আসছিল রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সড়কগুলোর নিয়ন্ত্রণ নেয়া অস্ত্রধারী গ্যাংগুলো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর