শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ছাত্রকে গুলি করলেন শিক্ষক

অনলাইন ডেস্ক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪
এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ছাত্রকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার বিকেল ৩টার দিকে ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাস চলাকালিন সময় এ ঘটনা ঘটে।

কলেজের শিক্ষার্থীরা জানান, ডা. রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এমনিক ওই শিক্ষক কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার পরও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগে ক্লাস নিতেন। ক্লাস চলাকালীন সময় ছাড়াও প্রায় তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।

তারা আরও জানায়, আজ বিকেলে ক্লাস চলাকালীন দেশীয় পিস্তল ও ১০ থেকে ১৩টি দেশীয় ধারালো চাকু নিয়ে হঠাৎ করে ক্লাস নেওয়ার সময় অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে তিনি গুলি করেন। তমালের চিৎকারের শুনে সবাই এগিয়ে এলে ডা. রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখা হয় ও তমালকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। ওই শিক্ষক মাঝে মধ্যেই অস্ত্র প্রদর্শন করে ক্যাম্পাসে আসেন। যতটুকু জেনেছি, আজ তিনি অসময়ে ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা অপারগতা জানান। এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।’

ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের ছাত্র-ছাত্রী বিচার দাবিতে আন্দোলন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর