রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীন বিএনপি নেত্রী

মৌলভীবাজার প্রতিনিধি: / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সরকারি কর্মসূচি শেষে বার্ধক্যজনিত কারণে অসুস্থ বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কসংলগ্ন বাসভবনে পৌঁছে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এই রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তারেক রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দলের জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন খালেদা রাব্বানী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন খালেদা রাব্বানী। তিনি দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

  • রাজনৈতিক জীবনে তিনি দুই দফায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার ১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের প্রতি দলের মূল্যায়ন ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর