বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

চ্যাটজিপিটি ‘হ্যাক’ করেছে নিউ ইয়র্ক টাইমস, দাবি ওপেনএআইয়ের

অনলাইন ডেস্ক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআই আদালতে তাদের বিরুদ্ধে করা নিউ ইয়র্ক টাইমসের কপিরাইট বা মেধাস্বত্ব লঙ্ঘনের মামলাটি খারিজ করতে বলেছে। ওপেনএআইয়ের দাবি, মামলার জন্য বিভ্রান্তিকর প্রমাণ তৈরি করতে সংবাদমাধ্যমটি চ্যাটবট চ্যাটজিপিটি এবং অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ‘হ্যাক’ করেছে।

ওপেনএআই সোমবার ম্যানহাটন ফেডারেল আদালতে এ দাবি করে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

চ্যাটজিপিটি তাদের ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়াই নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল ব্যবহার করেছে বলে অভিযোগ এনে গত ডিসেম্বরে ওপেনএআই ও এর বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি।

মামলায় বলা হয়, শতকোটি ডলারের বেশি ক্ষতির জন্য ওপেনএআই ও মাইক্রোসফটকে দায়ী করা উচিত। চ্যাটজিপিটির এ কাজের জন্য পাঠকরা অর্থ প্রদান ছাড়াই নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল পেয়ে যেতে পারেন। অর্থাৎ, নিউ ইয়র্ক টাইমস সাবস্ক্রিপশনের পাশাপাশি বিজ্ঞাপনে পাঠকের ক্লিক থেকে আয় হারাচ্ছে।

ওপেনএআই ম্যানহাটন ফেডারেল আদালতে বলেছে, টাইমসের এ অভিযোগ তাদের সাংবাদিকতার মানদণ্ড পরিপন্থি। এ ক্ষেত্রে যে সত্যটি বেরিয়ে আসবে, তা হলো টাইমস চ্যাটজিপিটি হ্যাক করার জন্য কাউকে অর্থ প্রদান করেছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিরা এ বিষয়ে এখনও কোনো সাড়া দেননি।

টাইমস এর আগেও অনেক টেক কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছে। এ ছাড়াও এ তালিকায় রয়েছে লেখক, ভিজ্যুয়াল শিল্পী এবং সঙ্গীত প্রকাশকদের গ্রুপ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর