শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

চিনির দাম বাড়ছে না: শিল্প মন্ত্রণালয়

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলানো হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের কথা জানায় চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। বিজ্ঞপ্তিতে করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির মিলগেটে নতুন বিক্রয়মূল্য প্রতি কেজি ১৫০ টাকা ও ডিলার পর্যায়ে ১৫৭ টাকা হবে বলে জানানো হয়। এছাড়া প্যাকেটজাত এক কেজি চিনি মিলগেটে/করপোরেশনের সুপারশপে ১৫৫ টাকা এবং বিভিন্ন সুপারশপ, চিনিশিল্প ভবনের বেজমেন্ট ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, চিনির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ দাম ঠিক করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়াও হয় সংস্থাটির পক্ষ থেকে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর