শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি

অনলাইন ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আটজন নিহত হওয়ার পর দ্রুত প্রতিক্রিয়ায় বুধবার (৭ মে) সকালে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নিরাপত্তা খাত সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

পাকিস্তান এ হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে।

অন্যদিকে, ‘ভারতের স্পষ্ট আগ্রাসন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এর হুমকি’ সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর