মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঈদের ছুটিতে কখন কোন হাসপাতালে যাব বলব না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে আকস্মিক বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সচিবালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইউএনবি।

মন্ত্রীকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘যাদের ডিউটি থাকবে সেটা যাতে ব্যাহত না হয়, সেটা আমি নিজে মনিটর করব। আমি কখন, কোথায়, কোন হাসপাতালে যাব, সেটা বলব না।’

ঈদের ছুটির সময় ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে সশরীরে উপস্থিত থাকার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি নিজেই এ কয়দিন হাসপাতালগুলো মনিটর করব। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও।’

হাসপাতালগুলোতে রোগী ও চিকিৎসকদের উন্নত খাবার দেয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সামনে ঈদুল ফিতর। এর পরপরই নববর্ষ। এ সময় অনেক বড় একটা ছুটি। ছুটিতে অনেকেই বাড়ি যান।

‘ঈদের সময় রোগীদের যেমন উন্নত খাবার দেয়া হবে, এবার আমি অফিশিয়ালি প্রত্যেক হাসপাতালের পরিচালক, ইনস্টিটিউট, উপজেলার সবাইকে বলে দিয়েছি, বন্ধের সময় যাতে চিকিৎসকদের উন্নত খাবার দেয়া হয়। সব দোকানপাট বন্ধ থাকে, ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন না তারা।’

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু এমন একটা রোগ, এখানে সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সঠিক সময়ে হাসপাতালে ভর্তি না হতে পারলে ডেঙ্গুতে অনেক সময় মানুষ মারাও যায়। প্রথম বিষয় হলো আমাদের সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু মশার উপদ্রব বন্ধ করতে হবে। চিকিৎসা হলো পরের কথা। চিকিৎসা করার জন্য যা যা দরকার, সেটা নিয়ে আমরা অলরেডি একটা মিটিং করেছি। ঈদের পরে আবার বসব যেন চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর