বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারতীয় ১৬৫০ টন পেঁয়াজ

অনলাইন ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ভারত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) এক হাজার ৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জ এসে পৌঁছেছে।

ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রেন রোববার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে সোমবার সকাল সাড়ে ৬টায় এসে পৌঁছায়।

সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে সকাল ৯টার দিকে দেখা যায়, ট্রেন থেকে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা টিসিবির পেঁয়াজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এ পেঁয়াজ।

৪২টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় পেঁয়াজবাহী ট্রেনটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি।

টিসিবির যুগ্ম পরিচালক বগুড়া অঞ্চলের প্রতাপ কুমার জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের এক হাজার ৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের নিকট হস্তান্তর করা হচ্ছে।
সোমবার ঢাকার ১০০টি ডিলারের কাছে এক হাজার টন পেঁয়াজ হস্তান্তর হবে এবং বাকি ৬৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম ও গাজিপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে।

হস্তান্তর করা এ পেঁয়াজ খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর