শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সমগ্র জাতি। দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার নামচেক ওয়াংচুক।

এরপর দেশি-বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের সাথে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সৌধ প্রাঙ্গণ।

পর্যায়ক্রমে প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বয়সী মানুষ স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। সকলের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। লাল-সবুজের পতাকায় ছেয়ে যায় সৌধ প্রাঙ্গণ।

রাজধানী থেকে শ্রদ্ধা জানাতে আসা হুমায়ন কবির বলেন, আমরা যুদ্ধ করতে পারিনি। কিন্তু যারা যুদ্ধ করেছেন, দিয়েছেন দেশের জন্য প্রাণ তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা প্রয়োজন। তাই শ্রদ্ধা জানাতে এসেছি।

গাজীপুরের একটি স্কুলের শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, এই দিনটাতে জাতীয় স্মৃতিসৌধে আসলে অনেক ভালো লাগে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে পারলে আত্মা তুষ্টি পায়। আমার মতো অনেকেই গাজীপুর থেকে আজ স্মৃতিসৌধে এসেছেন শ্রদ্ধা জানাতে। রমজান মাস হওয়ায় সাহরি খেয়ে না ঘুমিয়েই সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছি।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরাসহ সাদা পোশাকেও পুলিশের নজরদারি রাখা হয়েছে সৌধ এলাকায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর