শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: সাঈদ খোকন

অনলাইন ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ঢাকা-৬ আসনের এমপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘দ্রব্যমূল্যের দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে, এতে আমাদের কষ্ট হচ্ছে। জিনিসপত্রের দাম যাতে নাগালের মধ্যে থাকে সেজন্য নেত্রী চেষ্টা করে যাচ্ছেন। সে জন্য প্রত্যেক এলাকার মতো এই ওয়ার্ডেও টিসিবির কার্ড দেওয়া হয়েছে, যাতে স্বল্প আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য অল্প মূল্যে পেতে পারেন।’

শুক্রবার পুরান ঢাকার নারিন্দার মশুরীখোলা দরবার শরীফের সামনে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুস্থ, অসহায় ও গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ সাঈদ খোকন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, জিনিসপত্রের দাম যাতে নাগালের মধ্যে থাকে সেজন্য নেত্রী চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য প্রত্যেক এলাকার মতো এই ওয়ার্ডেও টিসিবির কার্ড দেওয়া হয়েছে, যাতে স্বল্প আয়ের মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য অল্প মূল্যে পেতে পারেন। আপনারা প্রধানমন্ত্রীর সাথে থাকলে-পাশে থাকলে তিনি এবারও সফল হবেন, আপনাদের ক্রয়ক্ষমতার মধ্যে সবকিছু নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলোদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়নের স্রোতধারায় সমগ্র বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। এই বদলে যাওয়া বাংলাদেশের মূল কারিগর শেখ হাসিনা।

সাঈদ খোকন বলেন, ২০ বছর আগের ঢাকা শহর এবং বর্তমানের ঢাকার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। ঢাকা শহরের সর্বত্র উন্নয়ন-অগ্রগতি দেখতে পাবেন। পদ্মা সেতু, নতুন এয়ারপোর্ট, আধুনিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অনেক উন্নয়ন দেখতে পাবেন।

প্রধানমন্ত্রী পুরান ঢাকার মানুষকে ভালোবাসেন উল্লেখ করে ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র বলেন, ‘আমি মেয়রের দায়িত্ব পালনকালে যখনই কোনো কাজের জন্য যেতাম নেত্রী সঙ্গে সঙ্গে করে দিতেন। এই শহরে আগে রাস্তাঘাটে নিভু নিভু আলো ছিল, অনেক সময় তা জ্বলত না। নেত্রী এই শহরের মানুষকে এলইডি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। রাস্তাঘাটের জন্য যখনই গিয়েছি নেত্রী তা করে দিয়েছেন। এখনো কোনো সমস্যা থাকলে আমাদের জানালে আমরা সবাই মিলে তা সমাধান করব। সরকারের সহায়তা সবসময় আপনাদের সাথে আছে।’

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সদস্য মো. আইয়ুব আলী খান, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর