শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ডেস্ক রিপোর্ট: / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি (লেটার অব ক্রেডিট) আটকে রেখে হয়রানি এবং অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে বন্দর চুনাপাথর আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আমদানিকারক ব্যবসায়ী।

গত ১৯ জুলাই দেওয়া অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর এলাকার ব্যবসায়ী মো. আব্দুল আল মামুন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে এলসির মাধ্যমে চুনাপাথর আমদানি করে ভ্যাট, আয়কর ও শুল্ক পরিশোধ করে ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই তার আমদানিকৃত পণ্যের খালাসের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও সমিতির সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বাধীন একটি চক্র তার এলসি আটকে দেয়। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং সরকারের রাজস্ব আদায়ও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন।

এ অবস্থায় অভিযোগটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার এলসির আওতাভুক্ত পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, সাহাব উদ্দিন এর আগে সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি হিসেবে আলোচনায় আসেন। ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতির পদ হারান।

এ বিষয়ে বক্তব্য জানতে সাহাব উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর