শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর হিসাবরক্ষক কাম এডমিন আবজালুল হক (আবজাল) আর নেই। গত ২০ জুলাই (সোমবার) ভোর ৬ টায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আবজালুল হক দীর্ঘ ২২ বছর ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি তিনি কমলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভানুগাছ বাজারে স্বপরিবারে দীর্ঘদিন বসবাস করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সহকর্মী ও এলাকাবাসীর কাছে তিনি একজন শান্ত, সৎ, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারী, সিএমসির সদস্য এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লাউয়াছড়া বিট অফিসার মারজুক হোসেন বলেন,আবজালুল হক একজন শান্ত মেজাজের ও দায়িত্বশীল মানুষ ছিলেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর লাউয়াছড়া সিএমসির পক্ষ থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁহাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কয়েকদিন আগে তাঁর স্ত্রী ও স্ত্রীর ভাতিজা তাঁকে গ্রামের বাড়ি নীলফামারীতে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টায় নীলফামারী সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর