মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম

​শ্রীমঙ্গল (মৌলভীবাজার): / ৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা সাফল্য দেখিয়েছে দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তবে পাসের হারের দিক থেকে উপজেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জিপিএ-৫ অর্জনে ৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রথম স্থানে রয়েছে দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এ প্রতিষ্ঠান থেকে ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০৮ জন উত্তীর্ণ হয়, যেখানে পাসের হার ৯৩.১০ শতাংশ। ২৪টি জিপিএ-৫ নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০৯ জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.০৯ শতাংশ, যা পুরো উপজেলায় সর্বোচ্চ। অন্যদিকে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়। এখানে ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন উত্তীর্ণ হয়ে পাসের হার দাঁড়িয়েছে ৮৯.৫৫ শতাংশে।

এছাড়াও জিপিএ-৫ পেয়েছে বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে১৪ জন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই থেকে ৯ জন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন,ভুনবীর দশরত স্কুল এন্ড কলেজ থেকে ২ জন,শাহ মোস্তফা জা: ইস: উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, হাজী রশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয় থেকে ১জন, রানার স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, বরুনা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১জন, হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। তালিকা অনুযায়ী, নটরডেম স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষায় অংশ নেয় ১১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাসের হার ৯৯.০৯ শতাংশ।

অন্যদিকে দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০৮ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির জিপিএ-৫ অর্জন করেছে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী, পাসের হার ৯৩.১০ শতাংশ। সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৯.৫৫ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এসএসসি-২০২৬-এর হিসাব অনুযায়ী, শ্রীমঙ্গলের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬৬০ জন উত্তীর্ণ এবং ১ হাজার ৩০৫ জন অনুত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১৫৫ জন। এসএসসিতে মোট পাসের হার ৫৬.০৩ শতাংশ।
অন্যদিকে দাখিল পরীক্ষায় ৫টি মাদ্রাসা থেকে ৩৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০২ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন; পাসের হার ৫৭.৭১ শতাংশ। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মনাই উল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে; পাসের হার ৪২.৮৬ শতাংশ।

শিক্ষার্থীদের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, ধারাবাহিক প্রচেষ্টা ও সুনিয়ন্ত্রিত পাঠদানের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে এবং আগামীতে এর চেয়েও ভালো ফলাফলের আশা প্রকাশ করেন তাঁরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর