সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি / ৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদ ও তাঁর সঙ্গে থাকা গণমাধ্যমকর্মী ও পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১০ আগস্ট) কোম্পানীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ। মামলার নম্বর ৫।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাগঞ্জ থেকে সিলেট শহরে ফেরার পথে পুলিশ ফাঁড়ির সামনে একটি প্রাইভেট কার পেছন থেকে কবির আহমদদের বহনকারী হাই-এস গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।

এরপর গাড়ি থেকে নামার পর কবির আহমদের ওপর লোহার রেঞ্চ, দা ও পাইপ দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই পর্যটকও আহত হন।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা কবির আহমদের Sony 4K Handycam ক্যামেরা ও Samsung S25 Ultra মুঠোফোন নিয়ে যায়। এসব ডিভাইসে ভোলাগঞ্জে ধারণ করা ভিডিও, ছবি ও সাক্ষাৎকার ছিল। পরে তাঁকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করা হলে সঙ্গে থাকা গণমাধ্যমকর্মী, পর্যটক ও স্থানীয়রা বাধা দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত গাড়ি ও একজনকে আটক করলেও পরে আসামির স্বজনেরা মব সৃষ্টি করে সেগুলো ছিনিয়ে নেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত কবির আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কবির আহমদের দাবি, প্রায় দেড় বছর আগে ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ওই প্রতিবেদনে কয়েকজনের নাম ও ছবি প্রকাশিত হয়। তাঁর অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে হামলাকারী ইকবাল হোসেনের বাবা দুলাল মিয়া ওরফে দুলা মেম্বারকে স্থানীয় সরকার বিভাগ ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে বহিষ্কার করে। এরপর থেকেই তাঁর ওপর হামলার সুযোগ খোঁজা হচ্ছিল।

অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর