বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

ভারী অস্ত্র নিয়ে জাহাজে নতুন ১৯ জলদস্যু

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

ভারী অস্ত্র নিয়ে সোমালিয়ান জলদস্যুদের আরেকটি দল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে। নতুন দলটির হাতে জাহাজটি বুঝিয়ে দিয়ে আগের দলটি জাহাজ ছেড়ে গেছে। সোমালিয়ান সময় দুপুর ১টার দিকে এ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক এই তথ্য জানান।

তিনি জানান, জাহাজটি এই মুহূর্তে সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে নোঙর করা আছে। নোঙর করার পর ১৯ জনের একটি নতুন দল জাহাজের নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে জাহাজ হাইজ্যাকে নেতৃত্ব দেওয়া ৫০ জনের বেশি সংখ্যার দলটি জাহাজ ছেড়ে যায়।

জিম্মি নাবিক বলেন, এখন যেসব দস্যুদল জাহাজটির দায়িত্ব নিয়েছে ওদের সবার হাতে ভারী অস্ত্র রয়েছে। তবে তারা নাবিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। রাতে সেহেরি দিয়েছিল, আশা করা যাচ্ছে ইফতারও দেবে।

বাংলাদেশি জাহাজের নাবিকরা আশা করছেন, এই পর্যায়ে দস্যুরা হয়তো জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তাই দেশের গণমাধ্যমকে কোনো অতিউৎসাহী নিউজ না করার অনুরোধ জানান এই নাবিক।

এদিকে উদ্ধার করতে আসা জাহাজটি বুধবার বিকেল থেকে বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করছিল। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত বা অন্য কোনো আরব দেশের হবে এটি। বৃহস্পতিবার রাতে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে ওই জাহাজটি অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। তবে দস্যুরা জিম্মিদের হত্যার হুমকি দিলে উদ্ধারকারী জাহাজটি পিছিয়ে যায়।

এর আগে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) জলদস্যুদের কবলে পড়ে। ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর