শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

তিন সহকারী এটর্নি জেনারেলকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের ভোট গণনার সময় মারধরের ঘটনায় তিন সহকারী এটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।

তাদের মধ্যে দুইজন আরেক সহকারী এটর্নি জেনারেল সাইফকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি। আজ এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।

অব্যাহতি পাওয়া আইন কর্মকর্তাগণ হলেন- সহকারী এটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, জাকির হোসেন মাসুদ ও শ্যামা আক্তার।

সুপ্রিমকোর্ট বার-এর ২০২৪ সেশনের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় ৬ ও ৭ মার্চ। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল গণনাকে কেন্দ্র করে বহিরাগতরা সমিতির অডিটেরিয়ামে প্রবেশ করে। সেখানে এক সহকারি এটর্নি জেনারেলকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনের নামোল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনের সম্পাদক প্রার্থী ও সাবেক দুইবারের সম্পাদক সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ ৬ জন গ্রেফতার রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দেয়া আদালতের আদেশ অনুযায়ী তারা এখন জিজ্ঞাসাবাদে পুলিশের রিমান্ডে রয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর