শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত বেড়ে ১১৫

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাবারের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর হানাদার ইসরালেয়ি বাহিনীর গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। গুলিতে আহত হয়েছেন অন্তত ৭৫০ জন, যাদের অনেকের অবস্থাই বেশ গুরুতর।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এই নৃশংস গণহত্যা চালানো হয়। জাতিসংঘের একটি দল এ ঘটনায় নিহতের পাশাপাশি বহু আহতের প্রমাণ পেয়েছে।

আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, গুলিতে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।

তাছাড়া গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এজন্য আকাশ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার সরবরাহ করার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

এদিকে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিতকরণে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর