শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: চলছে শেষ দিনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৪-২৫ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হচ্ছে বৃহস্পতিবার।

দুই দিনব্যাপী এ নির্বাচন বুধবার শুরু হয়। প্রথম দিনে ভোট দিয়েছেন তিন হাজার ২৬১ জন আইনজীবী।

নির্বাচন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের বার্তা সংস্থা বাসসকে এসব তথ্য জানান।

তিনি জানান, প্রথম দিনের মতো বৃহস্পতিবারও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

গতকালের মতো আজ সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আজ ভোট গণনা করে ফলও ঘোষণা করা হবে।

ভোটগ্রহণের জন্য নির্বাচন উপকমিটি সুপ্রিম কোর্ট ভবনের অডিটোরিয়ামে ৫০টি বুথ স্থাপন করেছে। এ নির্বাচনে ভোটারের সংখ্যা সাত হাজার ৮৮৩ জন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর