শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি সাড়ে ১৮ লাখ

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

দেশে বর্তমানে ১২ কোটি সাড়ে ১৮ লাখ ভোটার রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি শনিবার ভোটারদের হালনাগাদকৃত এ তথ্য প্রকাশ করেছে।

ইসি প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ ও নারী পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।

ইসি জানায়, দেশে ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিলেন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ওই বছরের ১৪ সেপ্টেম্বরে ভোটারের সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জনে।

ইসি আরও জানায়, ২০২৩ সালে হালনাগাদের পর ২১ লাখ ৬০ হাজার ৮৭১ জন নতুন ভোটার যুক্ত হন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর