মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

বিদ্যুতের দাম কত বাড়ছে, জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। ওই সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের দাম বাড়ানোরও ইঙ্গিত দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বাড়বে। বিদ্যুতে সরকারের ভর্তুকি খাত থেকে বেরিয়ে আসার সিদ্ধন্তের পরিপেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপিডিবির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, দেশে ৯৮ হাজার ৬৪৬ কোটি টাকা ব্যয়ে ৮৭ হাজার ২৪ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এখানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা এবং এই বিদ্যুৎ বিক্রি করতে প্রতি ইউনিটে খরচ হয়েছে ৬ টাকা ৭০ পয়সা। ফলে প্রতি ইউনিটে লোকসান হয়েছে প্রায় ৪ টাকা ৬৩ পয়সা। এই ভারসাম্যহীনতা কাটিয়ে উঠতে সরকারের ক্ষতি হয়েছে ৪৭ হাজার ৭৮৮ কোটি টাকা।

বার্ষিক প্রতিবেদনে আরও দেখা যায়, বিদ্যুৎ উৎপাদনে সরকারি প্লান্টে খরচ হয় ৬ টাকা ৮৫ পয়সা। ভারত থেকে ৮ টাকা ৭৭ পয়সা দরে বিদ্যুৎ আমদানি করতে পারা যায়। বিপিডিবির নিজস্ব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রতি ইউনিট খরচ হয় ৭ টাকা ৬৩ পয়সা, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) ১৪ টাকা ৬২ পয়সা, ভাড়া কেন্দ্রে ১২ টাকা ৫৩ পয়সা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর