শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

তারা প্রত্যেকেই পোশাকে লুকিয়ে এনেছিলেন স্বর্ণ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৪ যাত্রীর কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম উদ্ধার করা হয়। তারা হলেন, মুন্সিগঞ্জের বাসিন্দা আব্দুল কাদির (৪১) ও ইব্রাহিম খলিল (৪০), পটুয়াখালীর বাসিন্দা মো. জুয়েল হোসেন (৩৪) এবং ঢাকার গাজীপুরের বাসিন্দা খোরশেদ আলম (৪২)।
গত বুধবার এনএসআই-কাস্টমস-এপিবিএনের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেতকই পোশাকে লুকিয়ে একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক দৈনিক বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এনএসআই- এপিবিএন- কাস্টমসের একটি যৌথ আভিযানিক দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এবং বাইরে অপেক্ষায় ছিল। পরে সকাল ৬টার দিকে এই ফ্লাইটের সব যাত্রী বের হয়ে যেতে থাকেন। এ সময় সন্দেহভাজন চার যাত্রীকে থামানো হয়। তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না জিজ্ঞাসা করলে, তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় তাদের অধিকতর তল্লাশি করা হয়। এসময় তাদের প্রত্যেকের পরনের পোশাকে বিশেষ কায়দায় লুকানো ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের একটি করে স্বর্ণের বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণালংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়। যা সবমিলিয়ে ৪ জনের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম।
আটক চার যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান এই এপিবিএন কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর