শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শেয়ার বাজারে কারসাজির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির ৯২৩তম কমিশন সভায় সাকিবসহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে। তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে। সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে। তাই জামিন পেতে হলেও যেকোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর