সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

নারী ক্রিকেটে ইতিহাস গড়লেন নাহিদা আক্তার

অনলাইন ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

স্পিনার নাহিদা আক্তারের অর্জনের খাতার পৃষ্ঠা ভর্তি হচ্ছে নতুন নতুন অর্জনে। নারী ক্রিকেটের ইতিহাস বদলে দিচ্ছেন তিনি। সবাইকে ছাড়িয়ে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে নাম তুলছেন রেকর্ড বইয়ে। নাহিদার সেই তালিকায় যুক্ত হলো আরকেটি রেকর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরেছে অজিদের কাছে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাগিয়ে নিয়েছে এলিসা পেরিরা। জ্যোতিদের দলীয় পারফরম্যান্স খারাপ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল স্পিনার নাহিদা আক্তার। প্রথম ম্যাচে দুই উইকেট শিকার করে গড়েছিলেন নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

এবার গড়লেন আরেকটি রেকর্ড। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে। গতকাল মঙ্গলবার প্রকাশিত আইসিসির মেয়েদের র‌্যাঙ্কিংয়ে নাহিদা চার ধাপ এগিয়ে দশ নম্বরে অবস্থান করছেন। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটাই সর্বোচ্চ র‌্যাঙ্কিং!

অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে নাহিদা শিকার করেছিলেন ২ উইকেট। মেডেনও দিয়েছেন একটি। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ের ধারা অব্যাহত রাখেন। ৮ ওভারে দুটি মেডেনের পাশাপাশি দেন ১৯ রান।

এর আগে গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে; প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর