বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি কমলগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্যের বাড়ির সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে কাজিরগাঁও একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। খেলা পরিচালনা কমিটির সভাপতি রায়হান তালুকদার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও নিউ জার্সির পাটারসন সিটি বিএনপির সভাপতি মাসুম চৌধুরী এবং কমলগঞ্জের সমাজসেবক ও ক্রীড়াবিদ মুন্না চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মুঈদ আশিক চিশতী বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। মরহুম আব্দুল গফুর চৌধুরীর স্মৃতিকে ধারণ করে এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন, “যুব সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর