সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ)-এর যৌথ আয়োজনে আন্তঃচ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শারমিন ফারহানা চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই)-এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, এসএইচআই শ্রীমঙ্গলের ইনচার্জ ঝিনুক বৈদ্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মির্জাপুর উচ্চ বিদ্যালয় বালিকা টিমের মুখোমুখি হয়ে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় বালিকা টিম বিজয়ী হয়েছে।

খেলায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের বালিকা টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উভয় বিদ্যালয়ের মোট চারটি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দলে আটজন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শর্মি বৈদ্যকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে মির্জাপুর উচ্চ বিদ্যালয় বালিকা টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর