শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বেইলি রোডের আগুনে মৃত্যু বেড়ে ৪৬

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ভবনে বৃহস্পতিবার রাতে ধরা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে জানিয়ে ঢাকা জেলা প্রশাসন বলেছে, এখনও ছয়জনের পরিচয় মেলেনি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে শুক্রবার সকালের দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত একই পরিবারের পাঁচজনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ছয়জনের পরিচয় মেলেনি।

প্রাণ হারানো ৪৬ জনের মধ্যে ১০ জন মারা যান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ৩৬ জন মারা যান ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বেইলি রোডের ভবনটিতে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে যায় বাহিনীর প্রথম ইউনিট। ১৩টি ইউনিট রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাহিনীটি আরও জানায়, রাতে আগুনের ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ১৫ নারীসহ ৭৫ জনকে। এ ছাড়া তিনজনকে মৃত ও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর