সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

পালংকিতে রইয়াছে অমূল্য ধন আও বরণ জেওরো মাঝ সহোদ্রের রূপকথার তুষার পরি নাড়ে ছড়ি..

রাজন আবেদীন রাজু / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

কোনো বিখ্যাত কবির কবিতার বিখ্যাত চরণ নয়, এটি ধাঁধা! পাহাড় গর্ভের এক অজানা বৈভব খুঁজে বের করবার ধাঁধা! প্রাচীন একটি পাণ্ডুলিপিতে লেখা রয়েছে এ ধাঁধা। যা খুঁজে বের করতে উঠে পড়ে লাগে এক তরুণ ও এক কিশোরী, শুভ ও সুহানী।

বাবা-মা’র সাথে তারা বেড়াতে এসেছে কক্সবাজার। সমুদ্র-স্নান, সূর্যাস্ত দেখার ফাঁকে তাদের হাতের নাগালে আসে একটি পাণ্ডুলিপি। নিজেদের অজান্তেই সুহানী ও শুভ জড়িয়ে পড়ে পাণ্ডুলিপিটির রহস্যময় জটিল ধাঁধার জালে।

ধাঁধাটির সমাধান পেলেই তারা পেয়ে যাবে এক অজানা, অমূল্য গুপ্তধনের সন্ধান! কিন্তু এ গুপ্তধন কার? কী রয়েছে এ গুপ্তধনের মধ্যে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হতে থাকে। রহস্য যত ঘন হয়, বুকের ধুকপুকানি তত বাড়ে। অনেক প্রশ্ন জড়ো হয়। সুহানী ও শুভ কি খুঁজে পাবে জটিল ধাঁধার সমাধান? তারা কি পারবে গুপ্তধনের রহস্য উদ্ধার করতে? যে গুপ্তধনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে ‘কক্সবাজার’ নামকরণের ইতিহাস।

কিন্তু ধাঁধার সমাধান খুঁজে পাবার আগেই পাণ্ডুলিপিটি হারিয়ে যায়। তবে কি ধাঁধার সমাধান, পাণ্ডুলিপিটির মর্মার্থ রহস্যাবৃতই থেকে যাবে? সুহানী ও শুভ কি আবার উদ্ধার করতে পারবে প্রাচীন পাণ্ডুলিপিটি?
তাদের সামনে এসে সমাধান ছাড়াই সমুদ্রের অগুনতি ঢেউয়ের মতো মিলিয়ে যাচ্ছে। এসব প্রশ্নের তল-থই খুঁজে পাবে কী না তারা? তা জানতে চাইলে পড়তে হবে সামিহা মাহজাবিন অর্চি’র শিহরণ জাগানো, রোমাঞ্চকর অভিজ্ঞতায় সমৃদ্ধ পরিপূর্ণ রহস্য-উপন্যাস ‘পালংকি রহস্য’।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর