বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। মরদেহটি দীর্ঘদিন পানিতে পড়ে থাকায় অধিকাংশ অংশ পচে গলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে মাগুরছড়া পুঞ্জি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ও রেলওয়ের পিলার নম্বর ২৯৫/৮-এর উত্তর পাশে, রেললাইন থেকে প্রায় ১০ গজ দূরে একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কমলগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৬ বছর। মরদেহের পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টযুক্ত পায়জামা ও পাঞ্জাবি। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে অধিকাংশই গলিত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

ঘটনাস্থলে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, ময়নাতদন্ত শেষে পরিচয়হীন মরদেহটি আন্জুমানে মফিদুল ইসলাম মৌলভীবাজার এর মাধ্যমে লাশের দাফন কার্য সম্পুর্ন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর