শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ইরানের নয় পরমাণু বিজ্ঞানী নিহতের দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলের হামলায় ইরানের নয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

এর আগে ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে প্রাথমিক হামলার পর ইসরায়েল অবশ্য ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হওয়ার খবর দিয়েছিল।

এখন তারা বলছে, অভিযানের ‘শুরুতেই’ নয়জন নিহত হয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পৃথক বক্তব্যে ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, হামলায় এসফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সকে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছিল।

ইসরায়েলের দিকে ছোড়া বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : বিবিসি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর