শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ইস্যুতে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, দেশ দুটির মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হোক এটা বাংলাদেশ চায় না।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থান কী এবং এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না- সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমাাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। আমরা চাই না তাদের মধ্যে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাইব আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুরাহা হোক। ইতোমধ্যে মধ্যস্থতার কথা উঠেছে। যেভাবেই হোক উত্তেজনা প্রশমিত হোক- এটা আমরা চাই।

সৌদি আরব কিংবা ইরান মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ কেন নয়- এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। তবে তারা চাইলে আমরা সহায়তা করতে পারি। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না।

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন পর্যন্ত পত্রপত্রিকায় দেখছি, অফিসিয়াল কিছু জানানো হয়নি। অফিসিয়াল জানালে দেখব। তাছাড়া তারা বাংলাদেশি কি না এটা প্রমাণসাপেক্ষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর