শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চেন্নাইয়ে মোস্তাফিজ, আইপিএলে বেশি ম্যাচ খেলার সম্ভাবনা

অনলাইন ডেস্ক / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষ হওয়া মাত্রই আগামী ২২ মার্চ শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তদশ আসরে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে আজ মঙ্গলবার ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হওয়ার খবর নিজেই জানিয়েছেন ফেসবুকে। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থার একটি ছবি পোস্ট করেছেন এই বাঁহাতি কাটার মাস্টার।

তিনি লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি নিজের সেরাটা দিতে পারি।’

এবারের আইপিএলে চেন্নাইয়ের স্কোয়াডে আট বিদেশির মধ্যে পেসার মাত্র দুজন। তারা হলেন- বাংলাদেশের মোস্তাফিজ ও শ্রীলঙ্কার মাথিশা পাতিরানা। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে কারণে ছিটকে গেছেন লঙ্কান পেসার। তার সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে মোস্তাফিজের জন্য বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে।

তবে মোস্তাফিজের পুরো আইপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আগামী মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ওই সিরিজ খেলতে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। তবে যে কয় ম্যাচ খেলবেন, বাংলাদেশি সমর্থকদের পুরো নজর থাকবে তার ওপর। কারণ এবারে আইপিএলে একমাত্র বাংলাদেশি তিনিই।

আগামী শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চেন্নাইয়ের এবারের আইপিএল। আসরের প্রথম ম্যাচও এটিই।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর