বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেইে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার মহেশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আরেক স্পিনার দুনিথ ওয়েলালাগে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১১টিতে এবং লঙ্কানরা ৪২টিতে জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর