শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ভারতের পরবর্তী ধোনি জুরেল!

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

ক্যারিয়ারের প্রথম টেস্টেই ইংলিশ বোলারদের করেছেন নাস্তানাবুদ। দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন উইকেটের পেছনেও। পুরস্কার হিসেবে হয়েছিলেন ম্যাচসেরা। এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে ধ্রুব জুরেল। সুনীল গাভাস্কারের পর এবার অনিল কুম্বলের প্রশংসাও জুটেছে তাঁর কপালে। রাঁচি টেস্টের নায়কের প্রশংসা ‘লিটল মাস্টারের’ মতোই করেছেন ভারতের সাবেক কোচ।

মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন এই তরুণ ক্রিকেটার। দারুণ বিচক্ষণতার পরিচয় দেন উইকেটের পেছনেও। তাই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছিলেন গাভাস্কার। এবার ভারতীয় কিংবদন্তির কথাই প্রতিধ্বনি করেছেন কুম্বলেও। বলেছেন, ভারতের পরবর্তী ধোনি জুরেল।

ধোনির সঙ্গে তুলনা করে কুম্বলে বলেন, ‘ধোনি তার ক্যারিয়ারকে যে পর্যায়ে নিয়েছে তার সব রকম গুণাবলি জুরেলের মধ্যে রয়েছে। সে শুধু ডিফেন্সিভের সময় নিজের কৌশলের পরিচয় দেয়নি, আক্রমণাত্মক ব্যাটিংয়েও দেখিয়েছে। সে প্রথম ইনিংসের শুরুতে স্নায়ুর পরীক্ষা দেওয়ার পর শেষ দিকে বড় বড় ছক্কা হাঁকিয়েছে।’

রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে জুরেল অপরাজিত ছিলেন ৩৯ রানে। উইকেটের পেছন থেকে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন জিমি অ্যান্ডারসনের। রান আউট করেছিলেন বে ডাকেটকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর