শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, আটকা অনেকে

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে আট তলাবিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। এই ভবনে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’সহ একাধিক রেস্তোরাঁ ও দোকান রয়েছে।

গ্রিন কোজি কটেজ নামের ভবনটির দোতলায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট রাত ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা শুরু করে। পরে একে একে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করছে। তবে রাত ১১টা ২৫ মিনিটেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে আগুন ক্রমশ উপরের দিকে ছড়িয়ে পড়ায় ভবনটির উপরের তলাগুলোর বাসিন্দাদের অনেকে আটকা পড়েছেন। রাত ১১টা পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে মইয়ের সাহায্যে নিচে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোঁরায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।’

ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন জানান, ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে। ভবনটি থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে। সঙ্গে ধোঁয়ার কুণ্ডলি। বাইরে রাস্তায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছে।

আট তলাবিশিষ্ট ভবনটির দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরাঁ। উপরের তলাগুলো আবাসিক।

পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানান, বহুতল ওই ভবনের উপরের তলাগুলোর বাসিন্দারা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে তিন দফায় উপরের তলাগুলো থেকে নারী ও শিশুসহ অন্তত ১৫ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর