বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্রীড়াবিদ হলেন মেসি

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আমেরিকা কাঁপছে মেসি ঝড়ে। বিশ্বকাপ জয়ী এই তারকার বাঁ-পায়ের জাদু দেখতে গ্যালারিতে থাকে উপছে পড়া ভিড়। মেসির আগমনে ফুটবলের বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রে। আমেরিকায় সময়টাও বেশ ভালোই কাটছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই দলটিকে জিতিয়েছেন লিগস কাপ।

বিশ্বকাপ জয়ী মেসির ঝুলিতে এখন অর্জনের অভাব নেই। এবার সেই ঝুলিতে যোগ হলো নতুন এক অর্জন। প্রথম ফুটবলার হিসেবে আমেরিকার এক নম্বর জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন এই আর্জেন্টাইন তারকা। এই অর্জনে মেসি পেছনে ফেললেন টাইগার উডস, মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন জেমসের মতো লিজেন্ডদের।

একটি স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি এসএসআরএসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপজয়ী লিওনেল মেসিই এখন আমেরিকার এক নম্বর ক্রীড়াবিদের জায়গা দখল করলেন। এই কোম্পানির পোলিং ডাটা চালু করার পর থেকে ৩০ বছরের মধ্যে এই প্রথমবার কোনো ফুটবলার এই তালিকায় শীর্ষে থাকলেন।

প্রতিষ্ঠানটি প্রতি মাসেই প্রকাশ করে জরিপের ফলাফল। তবে শুধু এক মাস নয়, ২০২৩ সালের পুরো চতুর্থ কোয়ার্টার (অক্টোবর-ডিসেম্বর) ধরে এই তালিকার শীর্ষে ছিলেন মেসি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর