শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি: / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা প্রতিবেদক–২০২৬ সম্মাননায় ভূষিত হয়েছেন দৈনিক ঘোষণার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ। দৈনিক ঘোষণার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়মিত সংবাদ প্রেরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বেসরকারি বিজ্ঞাপন বিপণনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শায়েক আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক প্রদান করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা এবং নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

সাংবাদিকতা পেশায় শায়েক আহমদ একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সময়োপযোগী ও তথ্যনির্ভর সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে তার আন্তরিকতা ও সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে। প্রতিকূলতা ও ব্যস্ততার মধ্যেও সংবাদ সংগ্রহে তার নিরলস প্রচেষ্টা এবং পেশার প্রতি দায়বদ্ধতা তাকে সহকর্মীদের কাছে একজন আস্থাভাজন সংবাদকর্মী হিসেবে পরিচিত করেছে।

মৌলভীবাজারের স্থানীয় নানা ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সংবাদ নিয়মিতভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা বলার চেষ্টা করে যাচ্ছেন শায়েক আহমদ। তার এই ধারাবাহিক কর্মতৎপরতা এবং পেশাগত সাফল্যই তাকে এনে দিয়েছে বর্ষসেরা প্রতিবেদক–২০২৬-এর মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

শায়েক আহমদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন এলাকার কৃতি সন্তান। তার এই অর্জনে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অনুভূতি প্রকাশ করে শায়েক আহমদ বলেন, “এ সম্মাননা আমার সাংবাদিকতা জীবনের অনুপ্রেরণার একটি বড় অর্জন। দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা এবং নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে।”

সাংবাদিকতার অঙ্গনে শায়েক আহমদের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি মৌলভীবাজারের একজন তরুণ সংবাদকর্মীর নিষ্ঠা, শ্রম ও পেশাগত অঙ্গীকারেরও উজ্জ্বল স্বীকৃতি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর