শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের প্রথমবারের মতো ১৫টি জেলা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে ক্রিকেট পরিবার, শমশেরনগর এর আয়োজনে এই টূর্নামেন্টের শুভ সুচনা হয়।

রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াব এর সভাপতি ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ।

বাংলাদেশের প্রথম বারের মতো দেশের ১৫ টি জেলা নিয়ে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় গাজীপুর জেলাকে ৯ রানে হারিয়ে সুনামগঞ্জ জেলা দল বিজয়ী হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর