সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেষ শুক্রবারে জমজমাট বইমেলা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
শেষ শুক্রবারে জমজমাট বইমেলা।

নিয়মানুযায়ী আগামী ২৯ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শেষ হলে, সে হিসেবে আজ ছিল মেলার শেষ শুক্রবার। আর তাই এদিন বেশ জমে উঠেছে প্রাণের বইমেলা। বিক্রয় প্রতিনিধিরা বলছেন, অন্য শুক্রবারের চেয়ে এদিন তুলনামূলক ভিড় একটু বেশিই ছিল আর বিক্রিও হয়েছে ভালো। তবে মেলা আরও দুই দিন বাড়ানোর জন্য প্রকাশকদের যে দাবি সেটি বাস্তবায়িত হলে আরও একটি শুক্রবার পাবে বইমেলা। তবে এই দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি বাংলা একাডেমি।

আজ শুক্রবার মেলার প্রবেশপথের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাঠকদের ঢুকতে হয়েছে বইমেলায়। মেলার ভেতরের প্রাঙ্গণও দর্শনার্থীদের পদচারণায় ছিল মুখর। শুক্রবার হওয়ায় অনেকে এসেছেন ছোট বাচ্চাসহ পরিবারে সদস্যদের নিয়ে। বিভিন্ন প্রকাশনীর স্টলের সামনে ছিল সব বয়সি পাঠকদের ভিড়। কেউ বই দেখছেন, কেউ কিনছেন আবার কেউ তুলছেন ছবি। তবে প্রকাশকরা বলছেন, বই না কিনুক, ছবি তোলার জন্য হলেও সবাই যে বইমেলামুখী হচ্ছে এটাই খুশির খবর।

ঐতিহ্য প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি সোলাইমান বলেন, আজকে শিশুপ্রহরের সময় সকালে বিক্রি একটু কম ছিল। তবে দুপুরের পর থেকে ভালোই বিক্রি হচ্ছে।

আগামী প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলামও বলেছেন একই কথা। তিনি বলেন, ভালোই বিক্রি হচ্ছে।

মাওলা ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি রমিম বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ ভালো বিক্রি হচ্ছে। তবে শুক্রবার হিসেবে ভিড় বেশি হলেও অত পাঠক নেই। তারপরও বলা যায় আজ যে শেষ শুক্রবার সেটি সমাগম দেখে কিছুটা বোঝা যাচ্ছে।

তবে জিনিয়াস পাবলিকেশন্সের বিক্রয় প্রতিনিধি স্বর্ণা বলেন, ভালোই বিক্রি হচ্ছে। তবে বৃষ্টি বা মেঘের কারণে একটু কম বিক্রি হচ্ছে। জনসমাগমও কম মনে হচ্ছে।

মিরপুর থেকে বৌ-বাচ্চা নিয়ে আসা কবির আহমেদ বলেন, ‘আমার বউ অনেক দিন ধরে বলছিল মেলায় যাবে। কিন্তু অফিসের ব্যস্ততার কারণে আসা হয়নি। আজ আবার শেষ শুক্রবার। আজ আসা না হলে আর আসাই হবে না। তাই তাদের আবদার মেটাতে চলে এসেছি। ভালোই লাগছে।’

এদিকে প্রতি ছুটির দিনের মতোই আজ শিশুপ্রহর মাতিয়ে রেখেছে সিসিমপুরের হালুম ইকু আর টুকটুকিরা। তাদের সরাসরি দেখে আনন্দের সীমা ছিল না ছোট্ট সোনামণিদের।

উদয়ন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহমিদকে নিয়ে মেলায় সিসিমপুর দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মনির হোসেন। তিনি বলেন, বাসা একটু দূরে হওয়ায় আর বাইরে খেলার পরিবেশ না থাকায় ছেলেরা তেমন খেলতে পারে না। সারাক্ষণ মোবাইল নিয়েই তাদের থাকতে হয়। শিশুদের মোবাইলের আসক্তি কাটাতে বইয়ের সঙ্গে সংযোগ বাড়ানো জরুরি। তাই বাচ্চাকে এখানে নিয়ে এসেছি।

মেলা দুই দিন বাড়ানোর দাবি

এদিকে মেলার শেষ দিন ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় আরও দুই দিন বাড়িয়ে শুক্রবার এবং শনিবার মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন প্রকাশকরা।

অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাত হোসেন বলেন, পাঠকরা বিভিন্ন পেশায় জড়িত থাকায় সরকারি ছুটির দিনগুলোতে মেলায় আসার একটু বেশি সুযোগ পায়। এবার যেহেতু বৃহস্পতিবারই মেলা শেষ হচ্ছে, তাই দুই দিন বাড়িয়ে শুক্রবার আর শনিবারও যদি মেলা থাকে, তাহলে পাঠকরা আসার সুযোগ পেত। আমাদেরও একটু বেশি ভালো বিক্রি হতো। তাই আমরা চাই যেন আর দুটি দিন বইমেলা বাড়ানো হোক।

২৩তম দিনে মেলায় বই এসেছে ১৯৭টি

আজ শুক্রবার মেলা শুরু হয় বেলা ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ১৯৭টি।

সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: আখতারুজ্জামান ইলিয়াস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মামুন হুসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন ওয়াসি আহমেদ ও জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক, পর্যটক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, কথাসাহিত্যিক নভেরা হোসেন, কবি কুশল ভৌমিক ও শিশুসাহিত্যিক আহমেদ জসীম।

বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন:

এই মঞ্চে আজ বিকেলে পারস্য সাহিত্যের অনুবাদক ও লেখক অধ্যাপক শাকির সবুর রচিত সমকালীন ইরানের কবি ও কবিতা এবং ফারসি থেকে অনূদিত বুজুর্গে আলাভির তার চোখগুলো বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আগামীকালকের সময়সূচি

আগামীকালকের শনিবার অমর একুশে বইমেলার ২৪তম দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর।

বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ

মোহাম্মদ রফিক এবং খালেক বিন জয়েনউদদীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান বিকেল ৪টায়। প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে আলতাফ শাহনেওয়াজ ও সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন শামীম রেজা, শোয়াইব জিবরান, আসলাম সানী ও আমীরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবুল মোমেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর